গাজীপুরের কাপাসিয়া উপজেলার আমরাইদ এলাকায় বাসের ধাক্কায় ইসমাইল হোসেন (৩৫) নামের এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। আহত হন মোটরসাইকেলের যাত্রী হোসনে আরা আক্তার। গতকাল সকাল নয়টার দিকে ঢাকা-কিশোরগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে। ইসমাইল কাপাসিয়ার বেলাসী এলাকার নূরুল ইসলাম নূরু মিয়ার ছেলে। তিনি ভাড়ায় মোটরসাইকেল চালাতেন। বেলাসী থেকে হোসনে আরাকে নিয়ে আমরাইদ বাজারের দিকে যাচ্ছিলেন ইসমাইল। এ সময় আমরাইদ বাজারের কাছে পেছন থেকে একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।