বরিশালের গৌরনদী উপজেলার শরিকল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইদুল হাওলাদারের নলগোড়া গ্রামের বাড়ি থেকে গতকাল শনিবার চারটি ককটেল ও চারটি চকলেট বোমা উদ্ধার করা হয়েছে।
গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, এ ঘটনায় এসআই ফোরকান বাদী হয়ে সাইদুল হাওলাদারকে আসামি করে গৌরনদী থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেন।