বিএসএফের এক সদস্য আটক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জ সীমান্তে অনুপ্রবেশের দায়ে গত শনিবার রাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্যকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।চাঁপাইনবাবগঞ্জের ৯ বিজিবি অধিনায়ক মঞ্জুরুল আলম জানান, রাত ১১টার দিকে সীমান্তের ১৭৮ নম্বর সীমানা পিলারের ২ এস সাব-পিলারসংলগ্ন এলাকা দিয়ে বিএসএফের দুই সদস্য বাংলাদেশ ভূখণ্ডের প্রায় ৪০০ গজ ভেতরে চলে আসেন। এ সময় স্থানীয় লোকজনের সহায়তায় বিজিবির টহলদল বিজয় সিং নামে একজনকে আটক করলেও অন্যজন ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যান।