বাংলাদেশ তৈরি পোশাক শিল্পমালিকদের সংগঠন বিজিএমইএর নির্বাচনে অংশ নেবে না ফোরাম। গতকাল শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরের একটি হোটেলে সভা করে ফোরামের নেতারা এ ঘোষণা দেন।সভায় সভাপতিত্ব করেন আনিসুজ্জামান ভূঁইয়া। বক্তব্য দেন এম এ ছালাম, লুৎফে আইয়ুব, পরিচালক পদপ্রার্থী এম ডি মহিউদ্দিন, মোস্তাফিজুর রহমান ও এস এম রাশেদুল আলম।সভায় বক্তারা বলেন, ভুয়া ভোটারের সমস্যার সমাধান না করে সাজানো নির্বাচনে ফোরাম অংশ নিতে পারে না। এ নির্বাচন কোনোভাবে সুষ্ঠু হবে না। ফোরাম নেতারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করে বলেন, নির্বাচন করার যে চেষ্টা চলছে, তা গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী। একটি গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রকৃত মালিকদের নিয়ে একটি ভোটার তালিকা প্রণয়ন করতে হবে।