মগবাজারে আব্দুল্লাহ মিডিয়া এড সেন্টার নামের একটি বিজ্ঞাপন বুথের অফিসে গত শনিবার রাতে চুরির ঘটনা ঘটেছে। প্রতিষ্ঠানটির পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শাটারের তালা ও কাচের দরজা ভেঙে নগদ ১ লাখ ৭৫ হাজার টাকা এবং আলমারির ড্রয়ার ভেঙে কাগজপত্র চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় অফিসেরই এক সদস্য জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। ঘটনার পর থেকে তিনি অনুপস্থিত এবং তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যাচ্ছে। রমনা থানায় এ ঘটনায় একটি মামলা করা হয়েছে। বিজ্ঞপ্তি|