বিটিএমএর নতুন কমিটি

বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যবসায়ী তপন চৌধুরী। ভাইস প্রেসিডেন্ট হয়েছেন ফজলুল হক ও শওকত আজিজ।
সম্প্রতি অনুষ্ঠিত বিটিএমএর ৩১তম বার্ষিক সাধারণ সভায় নবনির্বাচিত এই কমিটি ঘোষণা করা হয়। সভায় সভাপতিত্ব করেন বিটিএমএর বিদায়ী প্রেসিডেন্ট জাহাঙ্গীর আলামিন। বিজ্ঞপ্তি।