হাওর এলাকায় যান্ত্রিক প্রণোদনা কর্মসূচির আওতায় সুনামগঞ্জের ধরমপাশা উপজেলা সদরের কামলাবাজ গ্রামে গতকাল দুপুরে মাঠ দিবস অনুষ্ঠান হয়। এতে আটটি গ্রাম কৃষক সংগঠনের মধ্যে আটটি ধান কাটার যন্ত্র ও পাইকুরাটি ইউনিয়ন সমন্বিত বালাই ব্যবস্থাপনা সংগঠনের মধ্যে একটি ধানের চারা রোপণ যন্ত্র বিতরণ করা হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে। ইউএনও মো. নাজমুল হকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ মোয়াজ্জেম হোসেন।