বিতরণ

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার সুখাইড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির ১৬৩ জন শিক্ষার্থীর মধ্যে বিনা মূল্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল রোববার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে সুখাইড় কল্যাণ ফ্রেন্ডস ক্লাব এ অনুষ্ঠানের আয়োজন করে। বিদ্যালয়টির ব্যবস্থাপনা কমিটির সভাপতি ইমান আলী এতে সভাপতিত্ব করেন। ধরমপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি|