সংক্ষেপ

বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

চট্টগ্রাম নগরের হালিশহর বড়পোল এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. কাশেম (২৫) নামের এক তরুণ মারা গেছেন। গতকাল বুধবার সকালে বড়পোল কে ব্লক এলাকায় দোকান খোলার সময় এ ঘটনা ঘটে। জানা গেছে, কাশেম কে ব্লক এলাকায় একটি ফলের দোকানে কাজ করতেন। গতকাল সকালে দোকান খোলার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।