বিনা মূল্যে চিকিৎসা

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সদরের আধুনিক ডায়াগনস্টিক সেন্টারে গত মঙ্গলবার ফ্রি হার্ট ক্যাম্পে প্রায় ৩০০ জনকে বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়। সেবা দিয়েছেন জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউট ও হাসপাতালের চিকিৎসক আবুল হোসেইন খান চৌধুরী। দিনব্যাপী এ ক্যাম্পে হৃদ্রোগ, বাতজ্বরসহ বিভিন্ন রোগীদের চিকিৎসাসেবা ও ব্যবস্থাপত্র দেওয়া হয়। এদিন সকাল ১০টায় ফ্রি হার্ট ক্যাম্প উদ্বোধন করেন ইউএনও মো. নাসির উদ্দিন ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এ জি এম বাদল আমিন।