টাঙ্গাইলের সখীপুরে চক্ষুরোগীদের বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির যাদবপুর ইউনিয়ন সমাজের উদ্যোগে উপজেলার ৯৫ জন অসহায় ও দরিদ্র রোগীকে এ সেবা দেওয়া হয়। গতকাল মঙ্গলবার উপজেলার যাদবপুর ইউনিয়ন পরিষদ ভবনে তাঁদের ব্যবস্থাপত্র দেন চিকিৎসক শহিদুল হক। এ সময় যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান, উপজেলা ব্র্যাক ক্ষমতায়ন কর্মসূচির ব্যবস্থাপক শামীমা আক্তার উপস্থিত ছিলেন।