মাস্টারদা সূর্য সেনের সহযোগী বিপ্লবী বিনোদবিহারী চৌধুরী ১০৩ বছরে পা দিয়েছেন। জন্মদিনে গতকাল মঙ্গলবার তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে বিভিন্ন সংগঠন ও বিশিষ্ট জনেরা। বিনোদবিহারী চৌধুরী জন্মশতবর্ষ উদ্যাপন কমিটি সকালে তাঁর বাসায় গিয়ে ফুলেল শুভেচ্ছা জানায়। এ সময় কমিটির সদস্যসচিব আবুল মোমেন ছাড়াও মীর রমজান আলী, তাপস হোড়, পূর্ণেন্দু বিকাশ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। এ ছাড়া দিনভর বিপ্লবীর বাসায় চিটাগাং আরবান কো-অপারেটিভ সোসাইটি, বাংলাদেশ হিন্দু ফাউন্ডেশন, প্রবর্তক বিদ্যাপীঠ, প্রবর্তক সংঘ, পঞ্চানন ধাম, রাধামাধব আখেরা, অগ্রণী সংঘ, রামকৃষ্ণ সেবাশ্রমসহ বিভিন্ন সংগঠন বিপ্লবীকে শুভেচ্ছা জানায়।