লালমনিরহাটের পাটগ্রামে ধরলা নদীতে পাথর তোলার সময় গতকাল সোমবার ছয়টি বোমা মেশিন জব্দ করে খাদে ফেলে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল হক ও লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আহসান হাবিবের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পাটগ্রাম পৌরসভার মির্জারকোট ও জোংড়া ইউনিয়নের কাফিরবাজার মোড়ে এ অভিযান চালান। পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি