লাইসেন্স ছাড়া ব্যবসা করার দায়ে টাঙ্গাইলের সখীপুরে লিকসন আহমেদ (৩২) নামের এক কেব্ল অপারেটরকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত সোমবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম এস এম রফিকুল ইসলাম তাঁকে জরিমানা করেন। আদালত সূত্র জানায়, লিকসন দীর্ঘদিন ধরে লাইসেন্স ছাড়াই ব্যবসা করে আসছেন। লিকসন সখীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মারফত আলীর ছেলে। সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি