ব্রাহ্মণবাড়িয়ায় মাদকসহ একজন গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ৩০ বোতল (তারি) স্পিরিটসহ মাদক বিক্রেতা হানু মিয়াকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার উপজেলার কালাইনগর খেয়াঘাটে এ ঘটনা ঘটে।পুলিশ এ ঘটনায় একটি মামলা করেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার উপপরিদর্শক (এসআই) কৃষ্ণ কুমার দাস বলেন, হানু মিয়াকে গতকাল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।