ব্রিটিশ কাউন্সিলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্টিন ডেভিডসন সিএমজি আজ মঙ্গলবার তিন দিনের সফরে ঢাকায় আসছেন।ঢাকা সফর-কালে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ এবং ব্রিটিশ কাউন্সিলের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করবেন। পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি।মার্টিন ডেভিডসন আইলা-দুর্গত এলাকায় ব্রিটিশ কাউন্সিলের জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রকল্প পরিদর্শন করবেন। এ ছাড়া তিনি ঢাকায় দুটি স্কুল পরিদর্শনসহ ব্রিটিশ কাউন্সিল পরিচালিত বিভিন্ন প্রকল্প পরিদর্শন ও সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করবেন। বিজ্ঞপ্তি।