ভারতের পশ্চিমবঙ্গের বহরমপুর কারাগারে বন্দী ১৫৬ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনার নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানাতে সরকারের প্রতি রুল জারি করেছেন হাইকোর্ট। গতকাল সোমবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি বোরহানউদ্দিনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল দেন।ইতিমধ্যে সাজার মেয়াদ শেষ হওয়া ওই ১৫৬ জন বাংলাদেশিকে ফিরিয়ে আনার নির্দেশনা চেয়ে গত রোববার সুপ্রিম কোর্টের আইনজীবী মোস্তাক আহমেদ চৌধুরীর করা রিটের পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দেন। দুই সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্রসচিব ও পররাষ্ট্রসচিবকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে। একই সঙ্গে ১৪ মার্চ রুলের শুনানির দিন ধার্য করেছেন আদালত।