জোয়ার ও টানা বর্ষণে চট্টগ্রাম শহরের বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। জলাবদ্ধতার কারণে বিভিন্ন সড়কে সৃষ্টি হয়েছে যানজটেরও। প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলিতে ঢুকেছে পানি। এমনকি হাসপাতালের মতো জনগুরুত্বপূর্ণ ভবনেও পানি ঢুকে পড়েছে। চট্টগ্রাম নগরের জলাবদ্ধতার চিত্র আজ বুধবার ক্যামেরাবন্দী করেছেন জুয়েল শীল
