মধ্যবর্তী নির্বাচনের দাবি প্রত্যাখ্যান করলেন ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের বলেছেন, ২২ মাসের মাথায় মধ্যবর্তী নির্বাচনের দাবি জনগণের রায়ের সঙ্গে রসিকতা করা। তিনি বিরোধী দলকে সংসদে আসার আহ্বান জানিয়েছেন।গতকাল সোমবার বেসরকারি এশিয়ান বিশ্ববিদ্যালয় আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।বিরোধী দলের মধ্যবর্তী নির্বাচনের দাবি প্রত্যাখ্যান করে ওবায়দুল কাদের আরও বলেন, ‘সরকার পতনের আন্দোলন করেছি। মধ্যবর্তী নির্বাচনের কথা বলেছি। কিন্তু কোনো সরকারকেই পাঁচ বছর পূর্ণ করা থেকে বিরত রাখতে পারিনি। এখন আবার সেই পুরোনো সুর নতুন করে উঠছে।’