নড়াইলের লোহাগড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে মাত্র একজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। গতকাল সোমবার ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। মনোয়নপত্র দিয়েছেন আওয়ামী লীগ-সমর্থিত বি এম কামাল হোসেন। বি এম কামরুল ইসলাম হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যাওয়ায় এ পদ শূন্য হয়। কামাল হোসেন কামরুল ইসলামের ছেলে। মনোনয়নপত্র বাছাই ২০ মে এবং প্রত্যাহার ২৫ মে। আগামী ১০ জুন ভোট হবে।