মাইকিং

সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি থেকে নতুন সংযোগ নিতে আগ্রহী আবেদনকারীদের তদবির না করে ধৈর্য ধরার জন্য মাইকিং করা হচ্ছে। গতকাল মাইকিং করে বলা হয়েছে, নতুন সংযোগ নেওয়ার জন্য অনেকেই পল্লী বিদ্যুৎ কার্যালয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী, দালাল, ঠিকাদারের লোকজনসহ বিভিন্ন জনের কাছে ধরনা দেন এবং টাকাপয়সা খরচ করেন। গত কয়েক বছরে সারা দেশে ৩৭ লাখ ৬৫ হাজার নতুন সংযোগ দেওয়া হয়েছে। কাজেই সংযোগ পেতে ধৈর্য ধরতে হবে।