মাদকসেবী গ্রেপ্তার

মদ পান করার অভিযোগে বগুড়ার শেরপুরের বেলগাড়ী দক্ষিণ পাড়া গ্রাম থেকে গত বুধবার পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়া গ্রামের হিমু তালুকদার ও ইদ্রিস আলী এবং বগুড়ার শেরপুর উপজেলার ররোয়া গ্রামের নেকবর আলী শেখ, বেতগাড়ী গ্রামের সেলিম সরকার ও স্বপন সাহা। শেরপুর থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, তাঁদের গতকাল বৃহস্পতিবার ১৫১ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।