টাঙ্গাইলের সখীপুরে মাদক সেবনের দায়ে দুই যুবককে কারাদণ্ড দেওয়া হয়েছে। গত সোমবার রাত নয়টায় সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রফিকুল ইসলাম তাঁর কার্যালয়ে আদালত বসিয়ে তাঁদের এ সাজা দেন। এঁদের মধ্যে উপজেলার কালিয়া গ্রামের আবদুল মান্নানকে তিন মাস ও আমতৈল গ্রামের আমিনুর রহমানকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। গতকাল মঙ্গলবার সখীপুর থানার পুলিশ তাঁদের টাঙ্গাইল কারাগারে পাঠিয়েছে।