একাত্তরে মানবতাবিরোধী অপরাধ সংঘটনের অভিযোগে ময়মনসিংহের আটজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বিচারপতি মো. শাহিনুর ইসলাম ও বিচারপতি মো. সোহরাওয়ারদীর সমন্বয়ে গঠিত দুই সদস্যের ট্রাইব্যুনাল আজ বুধবার এ পরোয়ানা জারি করেন। একই সঙ্গে আগামী ৪ ফেব্রুয়ারি ওই আটজনের বিরুদ্ধে তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিলের তারিখ ধার্য করেছেন ট্রাইব্যুনাল।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোহাম্মদ আলী এ গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন। শুনানি শেষে আদালত এ আদেশ দেন।