আ.লীগের কার্যালয় ভাঙচুর

মামলা, গ্রেপ্তার ১

ময়মনসিংহের নান্দাইল উপজেলার সিংরইল ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুরের ঘটনায় দলের সভাপতি শফিকুল ইসলাম বাদী হয়ে শনিবার রাতে নান্দাইল মডেল থানায় মামলা করেছেন। মামলায় আটজনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৪২ জনকে আসামি করা হয়েছে। বদিউজ্জামান খান ওরফে শাহীন খানকে প্রধান আসামি করা হয়েছে। নান্দাইল মডেল থানার এএসআই মো. কামরুজ্জামান বলেন, এ ঘটনায় আবদুল জব্বার নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।