মামলা

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের জাড়াকোনা গ্রামে দুই পক্ষের সংঘর্ষে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে মঞ্জুরুল হক (৭২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। সংঘর্ষে নারী-পুরুষসহ আরও অন্তত ১০ জন আহত হন। গত শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই দিন গভীর রাতে নিহত ব্যক্তির ছেলে শওকত আলী বাদী হয়ে ২৮ জনকে আসামি করে থানায় একটি মামলা করেছেন।