একনজরে

মারধর

পছন্দের প্রধান শিক্ষককে বদলি করে এনে দিতে রাজি না হওয়ায় মাগুরার মহম্মদপুর উপজেলার সহকারী শিক্ষা কর্মকর্তা মো. আনোয়ার হোসেনকে মারধর করেছেন যুবলীগের নেতা আশরাফুল ইসলাম৷ গতকাল বুধবার বিকেলে ওই কর্মকর্তার কার্যালয়ে এ ঘটনা ঘটে৷ আশরাফুল উপজেলার রায়পাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি৷ মারধরের ঘটনায় মামলা করার কথা জানিয়েছেন শিক্ষা কর্মকর্তা৷ মাগুরা প্রতিনিধি