ফেনীর সদর উপজেলার ফরহাদনগরে মাহবুবুল হক উচ্চবিদ্যালয়ের বহুতল ভবনের নির্মাণকাজ গত শুক্রবার শুরু হয়েছে। ১০ হাজার বর্গফুটের চারতলা ভবনের ব্যয় ধরা হয়েছে প্রায় সোয়া কোটি টাকা। এরই মধ্যে এনসিসি ব্যাংক ও সাউথইস্ট ব্যাংক থেকে প্রায় নয় লাখ টাকা অনুদান মিলেছে। স্কুলের প্রতিষ্ঠাতারা ও অন্য দাতাদের সহায়তায় অবশিষ্ট ব্যয় মেটানো হবে।নির্মাণকাজ উদ্বোধন উপলক্ষে স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠান ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। জাতীয় সংসদের সাবেক হুইপ ও এনসিসি ব্যাংকের পরিচালক মাহবুবুল আলম তারা, স্কুলের ব্যবস্থাপনা কমিটির সাবেক সভাপতি নুরুল আলম সিরাজ, স্থানীয় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মনসুর আলম প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উল্লেখ্য, প্রখ্যাত রাজনীতিবিদ ও সাংবাদিক মরহুম মাহবুবুল হকের স্মরণে এই বিদ্যালয়টি প্রতিষ্ঠিত। বিজ্ঞপ্তি।