সংক্ষেপ

মিস্ত্রির মৃত্যু

ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের শক্তিসংঘ দুর্গামন্দিরের টিনের চাল সংস্কার করতে গিয়ে নিচে পড়ে সুবাস হাওলাদার (৫০) নামের এক মিস্ত্রি (শ্রমিক) প্রাণ হারিয়েছেন। সুবাস একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের রমেশ হাওলাদারের ছেলে। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সকালে সুবাস হাওলাদার মন্দিরের টিনের চাল সংস্কার করতে চালে ওঠেন। এ সময় তিনি চালের বাঁশ ভেঙে নিচে পড়ে যান। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন৷ ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খাইরুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেন৷