রুপা চৌধুরীকুমিল্লা আদর্শ সদর উপজেলার গোলাবাড়ী গ্রামের সুবর্ণপুর বহুমুখী উচ্চবিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মুক্তিযোদ্ধা আবদুল মালেক চৌধুরীর মা রুপা চৌধুরীর দশম মৃত্যুবার্ষিকী আজ ২৩ অক্টোবর। এ উপলক্ষে গোলবাড়ী গ্রামের চৌধুরীবাড়িতে কোরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।বেগম লায়লা বদরুলপটুয়াখালী মহিলা সমিতির সাবেক উপদেষ্টা বেগম লায়লা বদরুলের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ ২৩ অক্টোবর। এ উপলক্ষে বাদ আসর স্টাইল পয়েন্ট অ্যাপার্টমেন্ট, বাড়ি-৫৭, রোড-৪/এ, ধানমন্ডি আ/এ, ঢাকায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। তিনি সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে বদরুল হকের স্ত্রী। বিজ্ঞপ্তি।