আজম খানময়মনসিংহ জেলা পরিষদের সাবেক সভাপতি এবং এম আরফান খান অ্যান্ড কোম্পানি লিমিটেডের পরিচালক এম আজম খানের মৃত্যুবার্ষিকী আজ ২৩ মে। এ উপলক্ষে বাদ আসর মরহুমের গ্রামের বাড়ি টাঙ্গাইলের লাউহাটি গ্রামে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। একই সময় পল্লবীর আলিমুল কোরআন মাদ্রাসায় মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি। মনমোহন চৌধুরীমুক্তিযোদ্ধা ও প্রকৌশলী মনমোহন চৌধুরীর ৪০তম মৃত্যুবার্ষিকী আজ ২৩ মে। এ উপলক্ষে চট্টগ্রামের বাসভবনে (১৬ শব্দসৈনিক প্রবাল চৌধুরী সড়ক, রহমতগঞ্জ, দেওয়ানজি পুকুর লেন) তাঁর পারলৌকিক শ্রাদ্ধানুষ্ঠান ও কাঙালিভোজের আয়োজন করা হয়েছে। তিনি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক কল্যাণী ঘোষ ও প্রবাল চৌধুরীর বাবা। বিজ্ঞপ্তি।