মহিউদ্দিন আহম্মেদ
পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) ব্যবস্থাপক প্রকৌশলী মো. ফরিদ আহম্মেদের বাবা পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ব্যবসায়ী মো. মহিউদ্দিন আহম্মেদের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ ৩১ মে। এ উপলক্ষে মঠবাড়িয়া পৌর শহরের তুষখালী সড়কে মরহুমের বাসভবনে দিনব্যাপী কোরআনখানি এবং আসরের নামাজের পর কেন্দ্রীয় জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। ওই মাহফিলে আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকার জন্য মরহুমের পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।