মৃত্যুবার্ষিকী

ইমরান হোসেন চৌধুরী
জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির নেতা, ফরিদপুর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইমরান হোসেন চৌধুরীর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ ২২ জানুয়ারি। এ উপলক্ষে তাঁর গ্রামের বাড়ি ফরিদপুর সদর উপজেলার চানপুর এতিমখানায় কোরআনখানি ও দোয়া মাহফিল, এতিমদের মধ্যে খাবার ও শীতার্ত ব্যক্তিদের মাঝে কম্বল বিতরণ করা হবে। এ ছাড়া শহরের কুঠিবাড়ি কমলাপুর জামে মসজিদে বাদ জুমা মিলাদ ও দোয়া এবং ঢাকার গুলশানের বাসায় দোয়া অনুষ্ঠিত হবে। এ ছাড়া ফরিদপুর মুসলিম মিশনেও কোরআনখানি ও দোয়া অনুষ্ঠিত হবে। শহরের টেপাখোলা বৃদ্ধাশ্রমেও খাদ্য বিতরণ করা হবে।