মৃত্যুবার্ষিকী

শাহানা আখতার ইরানীমাগুরা প্রভাতী প্রি-ক্যাডেট স্কুলের প্রতিষ্ঠাতা শাহানা আখতার ইরানীর সপ্তম মৃত্যুবার্ষিকী আজ ২৯ জানুয়ারি। এ উপলক্ষে আজ শুক্রবার বাদ জুমা মরহুমার নিজ বাসভবনে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এ ছাড়া বাদ আসর প্রভাতী প্রি-ক্যাডেট ও মাগুরা পৌর কবরস্থান মসজিদে মিলাদ মাহফিল এবং এতিমদের মধ্যে খাবার পরিবেশনের আয়োজন করা হয়েছে। এতে মরহুমার আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।