আবদুল ওয়াহেদকুমিল্লা হাইস্কুলের সাবেক প্রধান শিক্ষক আবদুল ওয়াহেদের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ। তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করার জন্য বন্ধুবান্ধব, ছাত্রছাত্রী ও আত্মীয়স্বজনসহ পরিচিত সবার প্রতি পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।মজিবুর রহমানবিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী মজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে আজ নেত্রকোনার মদন থানায় আলহাজ মজিবুর রহমান হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় মিলাদ এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মরহুমের বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।