মৃত্যুবার্ষিকী

সাঈদ আহমদআন্তর্জাতিক খ্যাতি-সম্পন্ন নাট্যকার, সাবেক সচিব সাঈদ আহমদের প্রথম মৃত্যুবার্ষিকী আজ ২১ জানুয়ারি। এ উপলক্ষে পরিবারের পক্ষ থেকে দোয়া, কোরআন খতম ও এতিমদের মধ্যে খাবার বিতরণের আয়োজন করা হয়েছে। মরহুমের আত্মার মাগফিরাতের জন্য দোয়া চেয়ে আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের অনুরোধ জানানো হয়েছে। তিনি একুশে পদক, বাংলা একাডেমী পুরস্কার ও ফ্রান্স সরকারের সর্বোচ্চ পুরস্কার লিজিওন ডি ওনার পেয়েছেন। তিনি বাংলা ভাষাভাষী প্রথম ব্যক্তি, যিনি অ্যাবসার্ড ধারার নাটক লিখেছেন। বিজ্ঞপ্তি।