মৃ ত্যু বা র্ষি কী

আবদুল মান্নান

কিশোরগঞ্জের বঙ্গবন্ধু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. আবদুল মান্নানের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ ২৭ ডিসেম্বর। এ উপলক্ষে আগামী ২৯ ডিসেম্বর বাদ আসর কিশোরগঞ্জ মহিলা মাদ্রাসা ও এতিমখানায় কোরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।

হাজেরা খাতুন

দৈনিক যুগান্তর-এর উপসম্পাদক রফিকুল ইসলামের মা হাজেরা খাতুনের ২৯তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার গ্রামের বাড়িতে কোরআনখানি, দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে তাঁর আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্খীদের উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।