সংক্ষেপ

মেহেন্দীগঞ্জে আজ নির্বাচন

বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচন আজ রোববার অনুষ্ঠিত হবে। ভোট গ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিপুলসংখ্যক পুলিশ, র্যাব, বিজিবি, আনসার মোতায়েন করা হয়েছে। এ ছাড়া বাড়তি সতর্কতা হিসেবে সেনাবাহিনীও থাকছে। উপজেলার ৭৪টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৮টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন। উপজেলা নির্বাচন কর্মকর্তা আবদুল কাদির বলেন, মেহেন্দীগঞ্জ ও কাজীরহাট থানা নিয়ে গঠিত এ উপজেলার ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট এক লাখ ৮৫ হাজার ৫৭৯ জন ভোটার এতে অংশ নেবেন।