মেহেরপুরে অস্ত্র আইনের এক মামলায় সোনারুল ইসলাম নামের এক যুবকের বিরুদ্ধে ১৪ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
গতকাল মঙ্গলবার দুপুরে মেহেরপুরের স্পেশাল ট্রাইব্যুনাল-১ম আদালতের বিচারক মো. রবিউল হাসান এ রায় ঘোষণা করেন।
সোনারুলের (৩০) বাড়ি গাংনী উপজেলার বামুন্দি গ্রামে।
পুলিশ ও মামলার বিবরণ সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ৮ আগস্ট রাতে গাংনী র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যা ব-৬) একটি দল সোনারুলের বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে আটক করে। এ সময় তাঁর বসতঘরে তল্লাশি চালিয়ে একটি বিদেশি নাইন এমএম পিস্তল উদ্ধার করা হয়। পরদিন র্যা ব-৬ গাংনী ক্যাম্পের উপপরিচালক ইয়াকুব আলী বাদী হয়ে গাংনী থানায় মামলা করেন।
এ মামলায় মোট নয়জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন। গতকাল রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন সরকারি কৌঁসুলি পল্লব ভট্টাচার্য। আসামিপক্ষের আইনজীবী ছিলেন এ কে এম শফিকুল আলম।