ঢাকার যাত্রাবাড়ী হাইওয়ে ফলের মার্কেটে দেশের বিভিন্ন জেলা থেকে আসে নানা জাতের ফল। প্রায় ২৪ ঘণ্টা কর্মব্যস্ত থাকে ফলের মার্কেটটি। ঢাকার বিভিন্ন বাজারের পাইকারি ও খুচরা বিক্রেতারা এখানে ফল কিনতে আসেন। এই ফলের আড়তের চালচিত্র তুলে ধরেছেন আলোকচিত্রী আবদুস সালাম।

গরমে বেশ চাহিদা তালের শাঁসের। এই তাল এসেছে খুলনা থেকে। ছবি: আবদুস সালাম
ছোট আকৃতির বাঙ্গির নাম ‘নালিম বাঙ্গি’। এসেছে মাগুরা থেকে। ছবি: আবদুস সালাম
এই হিমসাগর আমগুলো এসেছে সাতক্ষীরা থেকে। ছবি: আবদুস সালাম
এগুলো জলডুবি আনারস। রাজধানী ঢাকায় খুব জনপ্রিয়। রাঙামাটি থেকে আসে এই আনারস। ছবি: আবদুস সালাম
কাঁঠালগুলো এসেছে টাঙ্গাইল থেকে। ছবি: আবদুস সালাম