যাবজ্জীবন কারাদণ্ড

মেহেরপুরে ছমির আলী (৫৫) নামের এক মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড হয়েছে। গতকাল সোমবার অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক টি এম মুসা এ রায় দেন। ছমির গাংনী উপজেলার শওড়াতলার গ্রামের আদর আলীর ছেলে। ২০১২ সালের ১৫ মে র্যা ব সদস্যরা উপজেলার আকুবপুর গ্রাম থেকে ২০০ গ্রাম হেরোইনসহ ছমির আলীকে আটক করেন। এ ঘটনায় র্যা ব গাংনী থানায় মামলা করে। রায়ে ছমিরের যাবজ্জীবন দণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড হয়েছে।