বগুড়ার শেরপুরে গত বুধবার এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বগুড়ার শিবগঞ্জ ও নওগাঁর আত্রাই উপজেলায় দুটি লাশ উদ্ধার করেছে পুলিশ। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:শেরপুর (বগুড়া): এক লাখ টাকা যৌতুক দাবি করে না পেয়ে শাহাকুল ইসলাম তাঁর স্ত্রী রূপালী বেগমকে হত্যা করেছেন। শেরপুর উপজেলার নায়েরখাগা গ্রামে এ ঘটনা ঘটে। শিবগঞ্জ (বগুড়া): উপজেলার আউশগ্রামের একটি ধানখেত থেকে বুধবার পুলিশ এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে। নিহত ব্যক্তির নাম আবদুস ছাত্তার ওরফে বাচ্চু মিয়া (৫০)। আত্রাই (নওগাঁ): উপজেলার পাঁচুপুর উজানপাড়া গ্রামের বাসিন্দা মামুনের স্ত্রী শিলার (২০) ঝুলন্ত লাশ পুলিশ গতকাল উদ্ধার করেছে।