কাল মঙ্গলবার রাজশাহীতে ভারতের স্টেট ব্যাংক অব ইন্ডিয়া পরিচালিত ভারতীয় ভিসা আবেদনকেন্দ্রের (আইভিএসি) একটি শাখা চালু হচ্ছে। ঢাকায় ভারতীয় হাইকমিশন গতকাল রোববার এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দিয়েছে।রাজশাহী আইভিএসি শাখায় রাজশাহী এবং রংপুর বিভাগে বসবাসরত লোকজনের ভিসার আবেদন গ্রহণ করা হবে। রাজশাহী আইভিএসির ঠিকানা মরিয়ম আলি টাওয়ার, গ্রেটার রোড, বর্ণালী মোড়, বর্ণালী।বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভিসা-সংক্রান্ত সব তথ্য .িযপরফযধশধ.ড়ৎম এবং .িরাধপনফ.পড়স ওয়েবসাইটে পাওয়া যাবে।