
কুড়িগ্রামে ধর্মান্তরিত মুক্তিযোদ্ধা হোসেন আলী হত্যার ঘটনায় করা বিস্ফোরক আইনের মামলায় নব্য জেএমবির নেতা জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধীসহ তিন জঙ্গির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। গতকাল সোমবার কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ এইচ এম ইলিয়াস হোসাইন অভিযোগ গঠন করেন। আদালত পরবর্তী শুনানির জন্য ৩০ আগস্ট দিন ধার্য করেন।
অপর যে দুজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে তাঁরা হলেন গোলাম রব্বানী ও রিয়াজুল ইসলাম ওরফে মেহেদী। রিয়াজুল পলাতক। রাজীব গান্ধী রাজধানীর গুলশানের হোলি আর্টিজান বেকারি ও শোলাকিয়ায় জঙ্গি হামলা মামলারও আসামি। ২০১৬ সালের ২২ মার্চ কুড়িগ্রাম সদরের গাড়িয়ালপাড়ায় নিজ বাড়ির সামনে কুপিয়ে হত্যা করা হয় মুক্তিযোদ্ধা হোসেন আলীকে।