ম্যাগসাইসাই পুরস্কার পাওয়া রিজওয়ানা হাসানের স্বামী আবু বকর সিদ্দিককে উদ্ধারে পাঁচ সদস্যের অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার শেখ মুহম্মদ মারুফ হাসানকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তর এ কমিটি গঠন করে।
কমিটির অপর সদস্যরা হলেন, ডিএমপির যুগ্ম কমিশনার মো. মনিরুল ইসলাম, র্যাব-১১-এর মেজর মো. সাদেকুর রহমান, নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সাজ্জাদুর রহমান ও পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার মো. আবদুল মান্নান।
আজ রাতে পুলিশ সদর দপ্তরের তথ্য কর্মকর্তা এ কে এম কামরুল আহছান কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, আজই কমিটি কাজ শুরু করেছে।