র‌্যাব পরিচয়ে ছিনতাই

রাজবাড়ী সদরের বসন্তপুর ইউনিয়নের মজলিশপুর গ্রামের সাইনবোর্ড এলাকা থেকে র‌্যাব পরিচয়ে একটি মোটরসাইকেল ছিনতাই করা হয়েছে।গত বুধবার রাত সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে। মোটরসাইকেলের মালিক শাহিন ফকির জানান, মাইক্রোবাসের আরোহীরা নিজেদের র‌্যাব পরিচয় দিয়ে শাহিনকে গাড়িতে উঠতে বলে। কিছু বুঝে ওঠার আগেই হাত-পা বেঁধে তাঁর কাছে থাকা মুঠোফোন, প্রায় পাঁচ হাজার টাকা ও একটি সোনার হার নিয়ে যায়। এরপর তারা শাহিনকে গোয়ালন্দের মঞ্জু মিয়ার ইটভাটার কাছে ফেলে রেখে যায়।র‌্যাবের রাজবাড়ী ক্যাম্পের কর্মকর্তা হিমাদ্রি শেখর রায় জানান, একটি সংঘবদ্ধ চক্র এ অপরাধের সঙ্গে জড়িত। তাদের গ্রেপ্তারে চেষ্টা চালছে।