জামালপুরের সরিষাবাড়ীতে অবস্থিত যমুনা সার কারখানায় নির্দিষ্ট সময়ের ৫২ দিন আগেই উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। কারখানা থেকে জানা গেছে, বিসিআইসি ২০১৪-১৫ অর্থবছরের ৩০ জুনের মধ্যে চার লাখ টন সার উৎপাদনের লক্ষ্যমাত্রা বেঁধে দেয়। এই লক্ষ্যমাত্রা নিয়ে ২০১৪ সালের ১ জুলাই উৎপাদন শুরু হয়। নির্দিষ্ট সময়ের ৫২ দিন আগে গত শনিবার রাতে উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জিত হয়। ২০১৩-১৪ অর্থবছরে উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল চার লাখ টন। উৎপাদিত হয়েছিল ৩ লাখ ৮০ হাজার। শনিবার ভোর পর্যন্ত কারখানায় ৪ লাখ ২ হাজার ৬৫৮ টন সার উৎপাদিত হয়েছে। বর্তমানে ১ লাখ ৩ হাজার ১ টন সার মজুত রয়েছে। কারখানার জিএম (উৎপাদন) রবিউল ইসলাম বলেন, ‘উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জিত হলেও খোলা আকাশের নিচে সার নিয়ে বিপদে আছি।’