শব্দপাঠ পদক প্রদান

কবিতায় বিশেষ অবদান রাখার জন্য কবি শহীদ সাগ্নিককে (৬০) শব্দপাঠ পদক ২০১০ প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে কবির বাসভবনে আনুষ্ঠানিকভাবে তাঁকে মানপত্র, ক্রেস্ট ও ২৫ হাজার টাকার চেক দেওয়া হয়। অনুষ্ঠানে কবির লেখা থেকে পাঠ ও তাঁর লেখা গান পরিবেশন করা হয়। এতে সভাপতিত্ব করেন সাহিত্যের ছোটকাগজ শব্দপাঠের প্রধান সম্পাদক কবি আতাউর রহমান মিলাদ। কবি শহীদ সাগ্নিকের উল্লেখযোগ্য গ্রন্থগুলো হলো—শব্দের কারুকাজ, সদিচ্ছায় সূর্যালোকে ও সোনালি দিনের জন্য।