নাটোরের বড়াইগ্রাম উপজেলার মৌখাড়া বাজারে ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘের (টিএমএসএস) ৫৮৩তম শাখা অফিস গতকাল বুধবার উদ্বোধন করা হয়েছে। সংগঠনটির পরিচালক (অপারেশন) সোহরাব আলী ও যুগ্ম পরিচালক সাজ্জাদুর রহমান আনুষ্ঠানিকভাবে এর কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় টিএমএসএস নাটোরের আঞ্চলিক কর্মকর্তা রফিকুল ইসলাম, শাখা ব্যবস্থাপক আজিজুল হক এবং জনতা ব্যাংক মৌখাড়া শাখার ব্যবস্থাপক মামুনুর রশীদ প্রমুখ উপস্থিত ছিলেন। উদ্বোধনী দিনে ১৭ জন সদস্যকে ২ লাখ ৮৮ হাজার টাকা ঋণ দেওয়া হয়।