
ঢাকা মহানগর যুবলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শিবনাথ ঘোষ শিবু গতকাল বৃহস্পতিবার ঢাকার একটি হাসপাতালে পরলোকগমন করেছেন। তিনি স্ত্রী, দুই মেয়েসহ অনেক আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মহানগর সর্বজনীন পূজা কমিটির কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য ছিলেন তিনি। তাঁর মৃত্যুতে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেছেন। বাসস